ePaper

গোবিন্দগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখা।শুক্রবার (১৩ মার্চ) বাদ আছর নামাজের পর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সভাপতি নুরুন্নবী প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা আমির আবুল হোসেন মাস্টার, উপজেলা সেক্রেটারি কালাম আজাদ এবং পৌর মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম রাজু।ইফতার মাহফিলে গোবিন্দগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।এদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর্জা শওকতজামান,সাবেক সভাপতি গোপাল মহন্ত, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ, সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দেশ রুপান্তর উপজেলা প্রতিনিধি আব্দুল হান্নান আকন্দ, রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি কালা মানিকদেব ,সাবেক সহ-সভাপতি নুর আলম আকন্দ, সাবেক সাধারন সম্পাদক তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রধান, জাতীয় সাংবাদিক সংস্থার অর্থ সম্পাদক আবু তারেক, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সুমন সরকার, এমটি আই আহাদ, রিজওয়ান খানরিকনসহ আরও অনেকে। ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অতিথিরা সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *