ePaper

গোবিন্দগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মাসুদুর রহমান মোল্লা। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হেদায়েতুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারঃ) শাহনাজ বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) মোকারম হোসেন রানা প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও বৃক্ষ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *