ePaper

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬১৫ পিস ইয়াবা, ৩টি মোবাইল এবং নগদ ৭১ হাজার ৫ শত টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে পৌরসভার বাঁধন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন – ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও এলাকার সুলতান মীরের ছেলে মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুরের কোতোয়ালি থানার মাসিমপুর এলাকার শামসুল আলমের ছেলে শাহাদত (৩৬)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার ব্রীজপাড়া এলাকায় বাঁধন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে সাড়ে ৬১৫ পিস ইয়াবা, মাদকদ্রব্য বেচাকেনার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও মাদকদ্রব্য বিক্রির ৭১ হাজার ৫ শত টাজা জব্দ করা হয়। সেই সঙ্গে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) মীর শিবলী কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *