ePaper

গাইবান্ধা রেলওয়ে স্টেশন পরিদর্শন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক

হাবিবুর রহমান,গাইবান্ধা

রেলওয়ে স্টেশনের যাত্রীদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্দোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সকালে গাইবান্ধা’র রেলওয়ে স্টেশনে পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেন,জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি নিজেই দীর্ঘদিনের লুকিয়ে থাকা রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থানের ময়লা,আর্বজনা পরিস্কার করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত রেলওয়ে স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার নির্দেশনা দেন। জেলা প্রশাসক বলেন,পরিষ্কার-পরিচ্ছন্ন রেলস্টেশন যাত্রীদের জন্য শারীরিক,মানসিক শান্তি ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করে এবং জেলার ভাবমূর্তি উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং রেলওয়ে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *