ePaper

গণহত্যা দিবসে ফুলগাজীর জামমুড়ায় শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

ফুলগাজী, ফেনী প্রতিনিধি

গণহত্যা দিবস উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জামমুড়া গ্রামে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কালাম। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদদের এই আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। গণহত্যা দিবসের এ আয়োজনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *