ePaper

কেশবপুরে হাতপাখার প্রার্থীর নির্বাচনীয় প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

রাজীব চৌধুরী, কেশবপুর

যশোর জেলার  কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলায় মঙ্গলবার বিকালে ৯০ যশোর -০৬ কেশবপুর সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী মোঃ শহিদুল ইসলামের নির্বাচনী প্রচারনা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী মোঃ শহিদুল ইসলাম বলেন, দুর্নীতি মুক্ত উন্নয়নশীল ইসলামী রাষ্ট্র ও কেশবপুর গড়তে  কেশবপুরের সর্ব স্তরের মানুষের দোয়া ও সমর্থন এবং হাতপাখা প্রতীকে ভোট চাই। নির্বাচনী প্রচারণা ও পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান,অর্থ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, যুব আন্দোলনের প্রচার সম্পাদক মোঃ শামীম হোসেন, শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ বাবলু গাজী,সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ছাত্র আন্দোলনের সভাপতি আবুল হাসানসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *