ePaper

কেশবপুরে জাতীয় পার্টির প্রার্থী জি এম হাসানের গণসংযোগ

রাজীব চৌধুরী,কেশবপুর

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জি এম  হাসান।তিনি কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন,গ্রাম ও ওয়ার্ডে প্রতিনিয়ত গণসংযোগ, উঠান বৈঠক,প্রচার প্রচারণা করেছেন ।তারই ধারাবাহিকতায় সোমবার ( ৯ই ফেব্রুয়ারি) তিনি কেশবপুর উপজেলার সাতবাড়িয়া বাজারে গণসংযোগ করে তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন এবং  লাঙ্গল  মার্কায় ভোট প্রার্থনা করছেন।জি এম হাসান গণসংযোগকালে বলেন তিনি নির্বাচনে বিজয়ী হলে কেশবপুর উপজেলার স্কুল,কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়ন সহ কেশবপুর উপজেলাবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবেন এবং কেশবপুরকে মাদক,সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন।গণসংযোগের সময় তার সাথে স্হানীয় নেতৃবৃন্দ,কর্মী-সমর্থকবৃন্দসহ বিভিন্ন  শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *