ePaper

কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন করা অত্যান্ত জরুরি-আবদুল আউয়াল মিন্টু

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন করা অত্যান্ত জরুরি। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারনে ভুগবস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর ফলে পানি কমে গিয়ে উত্তোলন কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাছাড়া খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরী হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে। এছাড়া সেচ ব্যবস্থা খারাপ হয়ে কৃষি উৎপাদন কমে যাবে। আমাদের কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পানির প্রবাহ দরকার। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন করা অত্যান্ত জরুরি। আমাদের সকল খালের সীমানা নির্ধারন করে উচ্ছেদ করে খাল গুলো কাটতে হবে। কেটে খাল গুলো ঠিক করে নদীর সাথে সংযোগ করে দিতে হবে।  তাই কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার উন্নয়ন করার জন্য খাল খনন করা অতিব জরুরি হয়ে পড়েছে।

তিনি রবিবার(১৬ মার্চ) সকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী নদী-নালা,খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসূচীর আওতায় ফেনীর দাগনভুঞা উপজেলার ইয়াকুব পুর ইউনিয়নের দাদনার খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

ফেনীর জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে ও দাগনভুঞা আতার্তুক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম, বিএডিসির উপ-প্রধান প্রকৌশলী নুর নবী,জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল ইসলাম,দাগনভুঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম  প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *