ePaper

কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে”র এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া সরাইলের প্রাচীন বিদ্যাপীঠ কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে”র-২০২৬ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বার্ষিক বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতি সকাল-১১এগারো’টা (৯ এপ্রিল) বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এড. নুরুজ্জামান লস্কর তপু,কালিকচ্ছ পাঠশালা  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিকে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন,

সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো.অহিদূজ্জামান লস্কর অপু, মো. আইয়ুব খান, মো. হারু মিয়া, মো. মোশারফ হোসেন প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মারুফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে অতিথি ও বিদায়ী ছাত্র- ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক- শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন, মাও. সাদ্দাম হোসেন। দোয়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর কালিকচ্ছ পাঠশালা  থেকে ১৫২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *