ePaper

কলাপাড়ায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামি আদালতে প্রেরণ

সৌমিত্র সুমন,পায়রা বন্দর(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মোঃ আব্দুর রহমান ওরফে সোহাগ হাওলাদার (২১) নামের এক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। রোববার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কলাপাড়ায় দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা যায়, কলাপাড়া থানার মামলা নং–০৯, তারিখ ১২/০১/২০২৬, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা এ মামলায় পুলিশ আসামিকে আদালতে সোপর্দ করে। মামলার আবেদনে উল্লেখ করা হয়, আসামির বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ততা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নি) মিজানুর রহমান আদালতে দাখিল করা আবেদনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন পোস্টার ও লিফলেট জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়। তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে প্রেরণের আবেদন জানানো হয়। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বরদাশত করা হবে না।”

শুনানি শেষে আদালত আসামিকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *