মোঃ সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভাঙ্গা হালটের দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ কালভার্টটি নিজস্ব উদ্যোগে বুধবার সংস্কার করেছেন আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক ও আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং আন্তজার্তিক মানবাধিকার ও ক্রাইম রিপোটার বাংলাদেশ মধুখালী শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া বাবুল । দীর্ঘদিন ধরে কালভার্টটি জরাজীর্ণ অবস্থায় থাকায় কৃষিবান্ধব সাধারণ মানুষ ও কৃষিকাজে যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছিল। জনস্বার্থে এই স্বেচ্ছাশ্রম ও উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। সংস্কার কাজ চলাকালীন উপস্থিত থেকে তদারকি ও সরাসরি অংশগ্রহণ করেন আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক ও আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং আন্তজার্তিক মানবাধিকার ও ক্রাইম সংস্থার বাংলাদেশ মধুখালী শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া বাবুল । এছাড়াও উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ, ৩নং ওয়ার্ডের সমাজবেক মোঃ মিরাজুল ইসলাম, ২নং ওয়ার্ডের মৃধা আমির হোসেন , রইজ শেখ ৩নং ওয়ার্ডের সমাজ সেবক কাজী মিরাজ মোঃ সাইফুল, ১নং ওয়ার্ডের তকব্বার হোসেন, ৩নং ওয়ার্ডের কাজী ইমরান, কবির , কাছেদ মৃধা. সাখাওয়াত মল্লিক. হবিবার, সোহাগ সহ আরো অনেকে । স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙ্গা হালটের এই কালভার্টটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত। প্রশাসনের অপেক্ষায় না থেকে আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক ও আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং আন্তজার্তিক মানবাধিকার ও ক্রাইম সংস্থার বাংলাদেশ মধুখালী শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া বাবুল যেভাবে নিজস্ব অর্থায়ন ও শ্রমে এটি চলাচলের উপযোগী করেছেন, তা দৃষ্টান্তমূলক। ১, ২নং ও ৩নং ওয়ার্ডবাসী সহ ইউনিয়নবাসী জানান, জনগণের দুর্ভোগ লাঘবে এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এই সংস্কার কাজ সম্পন্ন করেছেন। আগামীতেও তার জনকল্যাণমূলক এমন কর্মকান্ড অব্যাহত থাকবে বলে এবং বাহারুল আলম মিয়া বাবুলকে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী করে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
